logo

DevBoard

Blogs

Question-1: What are the different ways to select an element in the DOM?

ID দিয়ে সিলেক্ট করতে getElementById ব্যবহার করা হয়, ক্লাস দিয়ে সিলেক্ট করতে getElementsByClassName ব্যবহার করা হয়, ট্যাগ দিয়ে সিলেক্ট করতে getElementsByTagName ব্যবহার করা হয়, CSS সিলেক্টর দিয়ে নির্দিষ্ট এলিমেন্ট সিলেক্ট করতে querySelector ব্যবহার করা হয়, একাধিক এলিমেন্ট সিলেক্ট করতে querySelectorAll ব্যবহার করা হয়।

Question-2: What is the difference between innerHTML, innerText, and textContent?

innerHTML ব্যবহার করলে HTML কোড সহ সবকিছু পাওয়া যায়, innerText কেবল দৃশ্যমান টেক্সট দেখায়, textContent সব টেক্সট দেখায় এমনকি যদি তা লুকানো থাকে তবুও।

Question-3: What is event delegation in the DOM?

ইভেন্ট ডেলিগেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে প্যারেন্ট এলিমেন্টে ইভেন্ট লিসেনার সেট করে চাইল্ড এলিমেন্টের ইভেন্ট পরিচালনা করা হয়, এতে একাধিক চাইল্ডের জন্য আলাদা ইভেন্ট যোগ করার প্রয়োজন হয় না।

Question-4: What is event bubbling in the DOM?

ইভেন্ট বাবলিং এমন একটি পদ্ধতি যেখানে কোনো ইভেন্ট চাইল্ড এলিমেন্টে ঘটলে তা ধাপে ধাপে তার প্যারেন্ট এবং উপরের এলিমেন্টগুলোর কাছেও পৌঁছে যায়।

Question-5: How do you create, add, and remove elements using JavaScript?

নতুন এলিমেন্ট তৈরি করতে createElement ব্যবহার করা হয়, বিদ্যমান কোনো এলিমেন্টে তা যোগ করতে appendChild ব্যবহার করা হয়, কোনো এলিমেন্ট মুছে ফেলতে removeChild ব্যবহার করা হয়।